দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা, প্রত্যাশা সমর্থকদের
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আটলান্টায় আর্জেন্টিনা বিপক্ষে লড়ছে মিশর। প্রথমার্ধে ১-০ গোলে মেসিদের বিপক্ষে এগিয়ে সালাহরা। ১৯ মিনিটের দিকে পেনাল্টি পেয়েও মিস করেছেন লিওনেল মেসি। তার গোল মিস নিয়ে সমর্থকদের আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন তারা।
