শিক্ষায় ৬৮ হাজার কোটি টাকার বিশাল পরিকল্পনা কেন?
দেশের ৩০০টি সংসদীয় আসনে সম্পূর্ণ আবাসিক সুবিধাসহ ৬০০টি আধুনিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৬৮ হাজার ৪৪২ কোটি টাকা। তবে অবকাঠামো ব্যয় না বাড়িয়ে পুরো শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পক্ষে শিক্ষাবিদ ও নেটিজেনরা।
