পুতিনকে কি আলোচনার টেবিলে বসাতে পারবেন জেলেনস্কি?
ইউক্রেন সীমান্ত থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে রাশিয়ার সাইবেরিয়া। সেখানে ওমস্কের একটি তেল শোধনাগারে হঠাৎ বিকট বিস্ফোরণ। ঘণ্টার পর ঘণ্টা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে উড়ে গিয়ে আঘাত হানলো ইউক্রেনীয় ড্রোন। ক্রেমলিনের ঠিক নাকের ডগায়, খোদ মস্কোর আকাশেও এখন উড়ছে এরকম কিছু ড্রোন। রাশিয়ার পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার জন্য মাইলের পর মাইল মানুষের লাইন, চলছে মারামারি। পরিস্থিতি এতটাই নাজুক যে, স্থানীয়রা বলছেন এ যেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরের সেই চরম বিশৃঙ্খল নব্বইয়ের দশক। যে পুতিন দাবি করতেন তিনি রাশিয়াকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করেছেন, তাঁর যুদ্ধই এখন রাশিয়ার ভেতরে জ্বালানি সংকট আর ব্ল্যাকআউট ডেকে এনেছে।
