যে ফিলিস্তিনিদের দুঃখ অনুভব করে না, সে মানুষই নয়: মিশরীয় কোচ
বিশ্বকাপের মঞ্চে মিশরীয় ফুটবল দলের সংবাদ সম্মেলন। সামনের ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা আর লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই অবধারিত প্রশ্ন থাকার কথা ছিল কৌশল আর মাঠের লড়াই নিয়ে। কিন্তু সবাইকে চমকে দিয়ে সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে আলোড়ন তুললেন মিশরের কোচ হোসাম হাসান।
