কেন এত দেরিতে হচ্ছে খামেনির দাফন?
খামেনির জানাজায় তেহরানের রাজপথে লাখো মানুষের সমাগম হলেও বিশ্লেষকদের মতে, এটিকে ইরানের বর্তমান শাসনব্যবস্থার প্রতি নিঃশর্ত জনসমর্থন হিসেবে দেখা ঠিক হবে না। অনেকেই ধর্মীয় দায়িত্ব, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া বা ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এদিকে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, নিষেধাজ্ঞা, রাজনৈতিক দমন-পীড়ন এবং স্বাধীনতার দাবিতে মানুষের ক্ষোভ এখনো রয়ে গেছে। তাই জানাজায় সাময়িক ঐক্যের ছবি দেখা গেলেও, ইরানের ভেতরের গভীর সংকট ও বিভাজন এখনো কাটেনি।
