রয়টার্সের দাবি অনুযায়ী মোজতবা কি আসলেই গুরুতর আহত?
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা। উপস্থিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার থেকে শুরু করে রেভল্যুশনারি গার্ডসের শীর্ষ সামরিক কমান্ডাররা। কিন্তু এই বিশাল এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জমায়েতে যার উপস্থিতি সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল- তিনিই অনুপস্থিত। তিনি হচ্ছেন মোজতবা খামেনি। চলতি বছরের মার্চে বাবার স্থলাভিষিক্ত হওয়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা তিনি। তার এই অনুপস্থিতি এখন খোদ ইরানসহ আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছে নানা গুঞ্জন আর জল্পনার।
