সাভারে এনসিপির সমাবেশস্থলে হামলা নিয়ে কী বলছে পুলিশ?
সাভারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ হামলা হয় বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকার পুলিশ সুপার।
