খামেনির জানাজায় যেভাবে হাজির হলেন ‘রহস্য মানব’ আহমাদিনেজাদ
'রহস্য মানব' বললে খুব একটা ভুল হবে না ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর থেকেই খোঁজ মিলছিল না তার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অনেক শীর্ষ নেতৃত্ব প্রাণ হারালে গুঞ্জন রটেছিল হয়তো মারা গেছেন আহমাদিনেজাদও। তবে সেসব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে খামেনির শোকযাত্রায় অংশ নিলেন তিনি।
