কূটনৈতিক সাফল্য পেতেই কি ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের চাপ?
এত কাল ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করা হতো যে ইসরায়েলকে; সেই তাদের সঙ্গেই কি ওয়াশিংটনের সম্পর্ক এখন খাদের কিনারায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বন্ধুত্বে কি ফাটল ধরছে? সম্প্রতি ফাঁস হওয়া অডিও এবং দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্য কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলকে কি তবে সত্যিই ছুড়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?
