ইউরোপে এসির কালোবাজারি ঠেকাতে কী পদক্ষেপ নিয়েছে ‘মিডিয়া’?
ইউরোপজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যে চীনের একটি বিশেষ ধরনের এসি গ্রীষ্মের সবচেয়ে চাহিদাসম্পন্ন পণ্যে পরিণত হয়েছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এটির বিক্রি শেষ হয়ে গেছে।
