চীনের সামরিক পরীক্ষায় উদ্বেগ জানিয়ে কী বলল জাপান, অস্ট্রেলিয়া?
কেবল বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে পড়ে থাকলেই হয় না; বৈশ্বিক ক্ষমতার মসনদে বসতে সামরিক সক্ষমতাটাও থাকা চাই। সেই সক্ষমতা বাড়াতেই রীতিমতো উঠেপড়ে লেগেছে চীন। দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে শি জিনপিংয়ের সরকার। এরই ধারাবাহিকতায় ৬ জুলাই প্রশান্ত মহাসাগরে একটি পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বেইজিং। এতেই উদ্বেগ বাড়ছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
