লাল কার্ড পেয়েও কোন আইনে খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোনকলেই, নাটকীয়ভাবে সিদ্ধান্ত পরিবর্তন করল, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, ফিফা। বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়ে, এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার, ফোলারিন বালোগানের শাস্তি স্থগিত করা হয়েছে। ফলে, বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে, বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে, মার্কিন এই ফরোয়ার্ডের আর কোনো বাধা রইল না।
