খামেনির দাফন: লাখো ইরানি যেভাবে নিবেদন করল শ্রদ্ধা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায়ে অংশ নিতে রাজধানী তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার শেষকৃত্য ও শোকানুষ্ঠানে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ৪ জুলাই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজারো মানুষ অশ্রুসিক্ত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
