পশ্চিম তীরে ইসরায়েলিদের দখল থামবে কবে?
অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি পরিবারের নির্মাণাধীন দোতলা বাড়ি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেটলারদের বিরুদ্ধে। বাড়ির মালিক মোহাম্মদ সালামেহ সেনাবাহিনী ও পুলিশের কাছে অভিযোগ করলেও কোনো সহায়তা পাননি। এ ঘটনায় নতুন করে বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের সম্পত্তি দখল নিয়ে উদ্বেগ বেড়েছে। জাতিসংঘ বলছে, ২০২৩ সালের পর থেকে পশ্চিম তীরে সেটলারদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যদিও ইসরায়েল এসব বসতিকে বৈধ দাবি করে আসছে।
