ইসরায়েলের গুপ্তহত্যার ছক কেন নস্যাৎ করল যুক্তরাষ্ট্র?
ইরানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই দেশটির শীর্ষ দুই প্রতিনিধিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল- এমন আশঙ্কা করেছিল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সেই আশঙ্কা এতটাই গুরুতর ছিল যে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে তেহরানকে গোপনে সতর্কবার্তাও পাঠিয়েছিল। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে রোমহর্ষক এসব তথ্য।
