‘ফ্রি খেলা দেখার লোভে লেখালেখি শুরু’
বেঙ্গল বুকস TBS Lit Talk-এর সিজন থ্রির এই পর্বে অতিথি হয়েছেন ক্রীড়া সাংবাদিক, সাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন। তার সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে খেলাধুলা ও সাহিত্যের গভীর আন্তঃসম্পর্ক। মোস্তফা মামুনের মতে, খেলাধুলা কেবল বিনোদন নয়; বরং ত্যাগ, সাম্য ও জীবনের অনিশ্চয়তার এক প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। নব্বইয়ের দশকে ক্রীড়া সাংবাদিকতায় সাহিত্যিক শৈলীর মিশ্রণ ঘটিয়ে খেলোয়াড়দের মানবিক সত্তাকে পাঠকদের কাছে জনপ্রিয় করে তোলার গল্প শুনিয়েছেন তিনি। মামুন আরো জানান, খেলাধুলা ও সাহিত্য উভয়ই মানুষের সুকুমার বৃত্তি চর্চার অবিচ্ছেদ্য মাধ্যম যা জীবনকে আনন্দময় করে তোলে। উপস্থাপনায় ছিলেন মুম রহমান।
