শি জিনপিংকে দেওয়া শুভেচ্ছা বার্তায় কী বললেন কিম?
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে হাজার হাজার সেনা পাঠালেও, উত্তর কোরিয়া যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার চীনকে হাতছাড়া করতে চায় না, তা আবারও স্পষ্ট হলো। চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক বিশেষ শুভেচ্ছাবার্তায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
