ক্রিপ্টোকারেন্সি থেকে কীভাবে রেকর্ড আয় করলেন ডোনাল্ড ট্রাম্প?
একসময় যাকে বলতেন 'প্রতারণা' আর 'আসন্ন বিপর্যয়', সেই ক্রিপ্টোকারেন্সি থেকেই এবার রেকর্ড আয় করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের বাধ্যতামূলক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসে ফেরার প্রথম বছরেই ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ছাড়িয়েছে ১০০ কোটি ডলার বা ৭৫ কোটি পাউন্ড। যেখানে ২০২৪ সালে তাঁর মোট আয় ছিল ৬০ কোটি ডলারের কিছু বেশি; সেখানে এবার শুধু ক্রিপ্টো থেকেই এলো তার চেয়েও বড় অংকের অর্থ।
