ইরানের সাইবার হামলা রুখতে কী করছে ইসরায়েল?
বন্দুকের নলই সব ক্ষমতার উৎস; এক সময়ের এই চিরচেনা প্রবাদ ক্রমশই মূল্যহীন হয়ে পড়ছে প্রযুক্তির দুনিয়ায়। বর্তমান বিশ্বে প্রযুক্তিতে যার যত বেশি নিয়ন্ত্রণ, আগামীর পৃথিবীতে তার তত বেশি প্রভাব। এই সত্য অনুধাবন করে প্রযুক্তির দুনিয়াতেও নিজেদের প্রভাব বাড়াচ্ছে ইরান। যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। ইরানি সাইবার হামলা সামাল দিতে রীতিমতো দিশেহারা বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।
