ইরান ও লেবানন ইস্যুতে ট্রাম্প শিবির কি বিভক্ত?
শান্তি চুক্তি বাস্তবায়নে যখন সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনার টেবিলে ব্যস্ত সময় পার করছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল; ঠিক তখন হোয়াইট হাউসের অন্দরমহলে চলছে এক চাপা উত্তেজনা। একদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর- ইরান ও লেবানন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের এই দুই শীর্ষ কর্মকর্তার মধ্যে ক্রমেই বাড়ছে মতবিরোধ। যা সামাল দেওয়াই এখন ট্রাম্পের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।
