কেন নিজের মায়ের পরিচয় গোপন রাখেন কিম জং উন?
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ১৫ বছরেরও বেশি সময় ধরে একচ্ছত্র ক্ষমতায় থাকা এই শাসকের জীবন ঘিরে রয়েছে অসংখ্য রহস্য। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় এবং স্পর্শকাতর গোপন বিষয়টি কী জানেন? সেটি হলো- তার নিজের মা। শাসনভার গ্রহণের পর থেকে আজ পর্যন্ত, কিম জং উন একবারের জন্যও জনসমক্ষে নিজের মায়ের নাম উচ্চারণ করেননি। রাষ্ট্রীয় গণমাধ্যমেও তার মায়ের পরিচয় সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে।
