জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে প্রশ্নে, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। ২৮ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে এ ঘটনা।
