কেমন হলো ট্রাম্পের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট?
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াইশো বছর পূর্তি উপলক্ষে এবার বিশেষ স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন এই পাসপোর্টে স্থান পেয়েছে ট্রাম্পের আলোকচিত্র, তার স্বাক্ষর এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ। সীমিত পরিসরে ছাড়া হবে ওই স্মারক পাসপোর্ট।
