ইউরোপের তীব্র গরমই কি নতুন বাস্তবতা?
বর্ষার ভ্যাপসা গরমে নাকাল হচ্ছেন? ভাবছেন তাপমাত্রা কত। আবহাওয়ার তথ্য বলছে, এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা খুব একটা বেশি নয়; ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কিন্তু শীতপ্রধান দেশ ইউরোপের তাপমাত্রা কত জানেন? ৪০ ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও তারও বেশি। তাহলেই ভাবুন- কী অবস্থা সেখানকার? যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালিসহ ইউরোপের প্রায় বেশিরভাগ দেশেই 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে এই গরমের জন্য। অসুস্থ ও বয়স্ক তো বটেই, সুস্থ মানুষের জীবনও ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এই তীব্র গরম। এখানেই শেষ নয়; আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামীতে এটাই ইউরোপের নতুন বাস্তবতা। ইউরোপের এই তীব্র গরমই এশিয়ার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে।
