রাজনৈতিক প্রতিপক্ষ মানেই অপরাধী নয়: সারা হোসেন
আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন। তিনি বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি বা সংগঠন করার সুযোগ সীমিত। এমন পরিস্থিতিতে কেউ নিজের রাজনৈতিক পরিচয় দিলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার প্রবণতা তৈরি হয়েছে। স্বাধীনভাবে মতাদর্শ প্রকাশের অধিকার খর্ব হওয়ার এই চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, কেমন দেশে আমরা বাস করছি, যেখানে দলের সবাইকে ঢালাওভাবে খুনি হিসেবে বিবেচনা করা হচ্ছে? ২৭ জুন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ১২তম মানবাধিকার সম্মেলনে তিনি এসব কথা বলেন।
