লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা; ৭ বছর আগে মৃত্যু হয় গৃহকর্তার
লক্ষ্মীপুরের রায়পুরে এক সঙ্গে মা ও তিন বোনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে বেঁচে যাওয়া একমাত্র ছেলে সিফাত হোসেন। ৭ বছর আগে বিদ্যুৎস্পর্শে মারা যায় তার বাবাও। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
