ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের দামামা কি বাজছে?
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সপ্তাহ গড়ানোর আগেই ফের মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পারত। নির্ধারিত পথ অনুসরণ না করায় ২৫ জুন হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালায় ইরান। যার জবাবে ২৬ জুন ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতেই ফের দামামা বাজতে শুরু করেছে মধ্যপ্রাচ্য যুদ্ধের।
