কোন কোন পণ্যের দাম কত বাড়ল-কমল?
অনেকদিন পরে কিছুটা স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, তেল সহ নিত্যপন্যের দাম রয়েছে আগের মতোই। আগেই বেড়ে থাকা মাছ-মাংসের দাম কিছুটা কমেছে। তবে সবচেয়ে বেশি স্বস্তি ফিরেছে শাক-সবজির বাজারে। শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কিছুটা কমেছে বলছেন বিক্রেতারা। ক্রেতাদের কথাতেও মিলেছে সেই বার্তা।
