কোন কোন ক্ষেত্রে কাজ করতে একমত ঢাকা-বেইজিং?
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার ২৬ জুন সকাল ১০টা ৪০ মিনিটে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট কার্যালয়ে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
