চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের বিদ্যালয়ে শিক্ষকরা যান না কেন?
চাঁপাইনবাবগঞ্জের দুর্গম চরাঞ্চলের জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা থাকেন শহরে। মাঝে মধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে যাওয়া ছাড়া ক্লাসরুমে তাদের দেখাই মেলে না। আর এই সুযোগে কোমলমতি শিশুদের পাঠদান করছেন নামমাত্র বেতনে স্থানীয় অল্পশিক্ষিত ব্যক্তিরা।
