তীব্র গরম কীভাবে সামলাচ্ছে ইউরোপবাসী?
ইউরোপজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। রেকর্ড ভাঙা তাপমাত্রায় বিপর্যস্ত লাখো মানুষ। অথচ বিশ্বের অন্যতম ধনী এই অঞ্চলের অধিকাংশ বাড়িতেই এখনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি নেই। ফলে তীব্র গরম মোকাবিলায় অনেকেই ভরসা করছেন বৈদ্যুতিক পাখা, বরফের প্যাকেট কিংবা ঠান্ডা পানির গোসলের ওপর।
