জেন-জি আন্দোলনের মুখে টিকতে পারবে কেনিয়ার সরকার?
জেন জি তরুণরা রাজপথে নামলে তার পরিণতি কতটা ভয়াবহ হয়; তা ইতোমধ্যেই টের পেয়েছে গোটা বিশ্ব। তুমুল আন্দোলনের মুখে পতন হয়েছে প্রবল প্রতাপশালী শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের ক্ষমতাসীন সরকারের। দুই বছর আগে তেমনই এক আন্দোলনে সরকার পতনে ব্যর্থ হওয়া কেনিয়ার জেন জিরা এখন আবারও রাজপথে নামার অপেক্ষায়। ২৫ জুন 'জেন জি' আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফের রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে দেশটির হাজার হাজার তরুণ। কী হতে যাচ্ছে ২৫ জুন?
