হরমুজে আটকে থাকা ১১ হাজার নাবিককে উদ্ধার করছে জাতিসংঘ
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া, ১১ হাজারের বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO)। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পর, এই কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
