রেকর্ডের চূড়ায় বসে ৩৯-এ পা ফুটবল জাদুকর লিওনেল মেসির
পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি। কিন্তু পুরো বিশ্বে তিনি পরিচিত লিওনেল মেসি নামে। বিশ্ব ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, আর্জেন্টিনার এ মহাতারকার ৩৯তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেওয়া ছোট্ট ছেলেটি একদিন বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ হয়ে উঠবেন, তা হয়তো কেউ ভাবেনি। ২০২৬ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যখন মেসি তার ৩৯তম মোমবাতিটা নিভাচ্ছেন, তখন তার চারপাশে উড়ছে নতুন এক রূপকথার আবির।
