পুনর্বাসন কেন্দ্রে ২০ দিন খাবার খায়নি মাজার দিঘির সেই কুমির
বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘি থেকে সরিয়ে আনা সেই কুমির এখনো খাবার মুখে তোলেনি। ৩ জুন কুমিরটিকে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনার পর ২০ দিন কেটে গেলেও কিছুই খায়নি কুমিরটি।
