পরমাণু ইস্যুতে কি নমনীয় হলো ইরান?
ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর মাধ্যমে ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া, পারমাণবিক চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত আবারও চালু হতে পারে। যা ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা বাতিল করেছিলেন।
