ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ৬০ দিনে কি চূড়ান্ত চুক্তি সম্ভব?
সুইজারল্যান্ডে উচ্চপর্যায়ের আলোচনার প্রথম দিন শেষে যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে সম্মত হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেছে দুই দেশ।
