হাসপাতালের শয্যা বাড়ালেই কি রোগীদের ভোগান্তি কমবে?
দেশে প্রাণঘাতী ক্যান্সারের চিকিৎসা আরও সহজলভ্য করার লক্ষ্যে সরকার জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতালকে ৫০০ শয্যা থেকে বাড়িয়ে ১,২০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে, পরিষেবার মান, আধুনিক সুযোগ-সুবিধা এবং রোগীবান্ধব যত্ন নিশ্চিত করা না হলে ক্যান্সার রোগীদের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমার সম্ভাবনা নেই।
