লেবাননেই কি আটকে যাবে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা?
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার ভবিষ্যৎ প্রশ্নে সবচেয়ে বড় ইস্যু এখন লেবানন যুদ্ধ। যা ঠিকঠাকভাবে সুরাহা করা না গেলে- ভেস্তে যেতে পারে তেহরান-ওয়াশিংটন সমঝোতা চুক্তি। আবারও বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে মধ্যপ্রাচ্য। সেই অস্থিরতা দূরে সরিয়ে, ইরান চুক্তি টিকিয়ে রাখতে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করাই এখন, ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় পরীক্ষা।
