ঢাকা-কুয়ালালামপুর সম্পর্কে নতুন গতি
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় তারেক রহমান। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা ও শ্রমখাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি ও শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
