লেবাননেই কি আটকে আছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা?
লেবাননে কেন থামছে না যুদ্ধ? দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত এখন বিশ্বরাজনীতির এক বড় মাথাব্যথার কারণ। এই লড়াই শুধু লেবাননেই সীমাবদ্ধ নেই; বরং এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া একটি ঐতিহাসিক চুক্তিকেও চরম হুমকির মুখে ফেলেছে। ১৯৮০-এর দশক থেকে ইসরায়েলের সঙ্গে লড়াই করে আসছে ইরান-সমর্থিত শিয়া ইসলামপন্থী সংগঠন হিজবুল্লাহ। ইরানের সহায়তায় তারা গড়ে তুলেছে রকেট ও ড্রোনের বিশাল অস্ত্রাগার। ২০০৬ সালের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর, দীর্ঘ সময় বড় কোনো সংঘাত না হলেও, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর আবারও ইসরায়েলে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ।
