সিপিডির বাজেট সংলাপে কী বলেছেন অর্থমন্ত্রী?
দেশের ভঙ্গুর অর্থনীতি পুরোপুরি স্থিতিশীল ও সমৃদ্ধির পথে ফিরিয়ে আনতে সরকারের অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, 'সার্বিক যে পরিস্থিতি, তাতে আমাদের দুই বছর সময় দিতে হবে। ২১ জুন রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত বাজেট সংলাপ তিনি এ কথা বলেন।
