২৩ জুন ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগকে ঠেকাতে প্রশাসন কি প্রস্তুত?
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এটি পালনে গত কয়েকদিনে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে ছোট ছোট মিছিল বের করতে দেখা গেছে নেতাকর্মীদের। প্রতিষ্ঠা বার্ষিকী পালনে নানা ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটির ফেসবুক পেইজে। বিষয়টি ইতোমধ্যে বেশ গুরুত্ব সহকারে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে।
