বৈশ্বিক জ্বালানি সরবরাহ কি আবারো স্থবির হতে চলেছে?
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে টোল আদায় করতে পারবে না ইরান। প্রয়োজনে তা আদায় করতে পারে যুক্তরাষ্ট্র। অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এমন বার্তাই দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, 'যুদ্ধবিরতির ৬০ দিনের সময়কালে হরমুজ প্রণালিতে কোনো টোল থাকবে না। ৬০ দিনের মেয়াদ শেষেও কোনো টোল থাকবে না। যদি না তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়।'
