লেবাননে হামলার জেরে কী হুঁশিয়ারি দিল ইরান?
ইরানের বিরুদ্ধে কাঁধে কাঁধ লাগিয়ে 'অপারেশন এপিক ফিউরি' আর 'অপারেশন রোয়ারিং লায়ন' চালিয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল। তবে যখন সমঝোতার পালা এসেছে, তখন স্পষ্ট বিরোধ সৃষ্টি হয়েছে এই দুদেশের মধ্যে। লেবাননে এখনো অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে ইতোমধ্যে সমঝোতা স্মারকে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাতে সব পক্ষের ওপর হামলা বন্ধের কথা থাকলেও তা মানছে না ইসরায়েল। তাই এবার আরও একবার হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান।
