অস্ট্রেলিয়াতেও শনাক্ত H5N1 বার্ড ফ্লু, মহামারির ঝুঁকি কি বাড়ছে?
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো শনাক্ত হয়েছে H5N1 ধরনের বার্ড ফ্লু। দেশটির কৃষি মন্ত্রণালয় ২০ জুন এ তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে পৃথিবীর সব মহাদেশেই ছড়িয়ে পড়ল সংক্রামক এই ভাইরাস। বিবিসির প্রতিবেদন বলছে, অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স জানান, পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এলাকায় একটি পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে H5N1 ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে H5N1 বার্ড ফ্লুর উপস্থিতি ধরা পড়েনি।
