যুদ্ধ থামাতে গিয়েই বিপাকে ট্রাম্প!
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকটি পর্যালোচনার জন্য কংগ্রেসের কাছে পেশ করতে বাধ্য? ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে তৈরি এই সাম্প্রতিক সমঝোতা স্মারকটি (MoU) এখন ওয়াশিংটনের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে ইসরায়েল-পন্থী লবি ও রিপাবলিকানদের একাংশ দাবি করছেন এটি কংগ্রেসে পাঠাতেই হবে, অন্যদিকে ডেমোক্র্যাটরা একে দেখছেন স্রেফ 'ভণ্ডামি' হিসেবে।
