নিজ দলের চাপেই কি বিদায় নিতে হবে স্টারমারকে?
যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও নাটকীয় মোড়। তীব্র চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিট থেকে তার বিদায়ের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করার জন্য দলের ভেতর থেকেই এখন দাবি উঠছে। মেকারফিল্ড উপ-নির্বাচনে অ্যান্ডি বার্নহামের বিশাল জয় লেবার পার্টির ভেতরের এই সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে।
