৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গায় টার্মিনালে
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চারটি অত্যাধুনিক শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন পৌঁছানোর ফলে আগামী জুলাই মাস থেকে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে।
