ডাচ-সুইডিশ দ্বৈরথের উত্তাপ; জার্মানির সামনে আফ্রিকান চ্যালেঞ্জ
বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ নজর থাকবে দুটি হাইভোল্টেজ লড়াইয়ে। একদিকে গ্রুপ 'এফ'-এ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি নেদারল্যান্ডস ও সুইডেন, অন্যদিকে গ্রুপ 'ই'-তে সাত গোলের দাপুটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে আফ্রিকান শক্তি আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামছে জার্মানি। অন্যদিকে আজ তিউনিসিয়া খেলবে জাপানের বিপক্ষে এবং ইকুয়েডরের প্রতিপক্ষ কুরাসাও।
